ইউজিসি নিয়ে হতাশ পলক
দেশে আইসিটি খাত থেকে দুই মিলিয়ন আয় নিয়ে খুশী হলেও সন্তুষ্ট নন বেসরকারি খাতের পক্ষ থেকে দেয়া প্রস্তাবনায় ঐক্যমত প্রকাশ করে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযাগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেছেন, এই ব্যর্থতার জন্য আমি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে দায়ি করবো। গত ১৫ বছরে এতো পরিবর্তন হলেও কোনো বিশ্ববিদ্যালয়ে এআই, এমআইএসটি বাদে কোনো বিশ্ববিদ্যালয়ে সাইবার সিকিউরিটি বিষয় অন্তর্ভূক্তি করা হয় নি।
এআই ও ফ্রন্টিয়ার প্রযুক্তির মতো বিষয়ে দক্ষ জনসম্পদের রিসোর্স পুল গঠন করা না হলে আগামিতে আমাদের জনসম্পদ বেকার হয়ে পড়বে বলেও শঙ্কা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
তিনি জানান, দেশের এক দল তরুণ এআই দিয়ে আমার ভয়েস স্পিচ করে দিয়েছে। এটা একদিকে শঙ্কার, অন্যদিকে সম্ভাবনার। এ কারণেই তিনি এআই দিয়ে তাদের ভিডিও বানানোর চ্যালেঞ্জ দিয়েছেন। এনবিআরকে ডিজিটাইজেশন ও প্রকিউরমেন্ট আইন হালনাদ নিয়েও কথা বলেছেন তিনি।
সোনার ডিম পাড়া হাঁসকে পরিচর্যার জন্য এনবিআরকে অনুরোধ করেন পলক।
রবিবার দুপুরে বনানীর ঢাকা শেরাটন হোটেলের বলরুমে অনুষ্ঠিত ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফর স্মার্ট বাংলাদেশ গোল টেবিল বৈঠকে এই বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বেসরকারি খাতের পক্ষ থেকে দেয়া প্রস্তাবনায় ঐক্যমত প্রকাশ করে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযাগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আমি চলমান কর, নীতি সুবিধা অব্যাহত রাখার জোর যৌক্তিক দাবি বাস্তবায়নে প্রধান অতিথির প্রতি অনুরোধ করছি। বর্তমান ও ভবিষ্যত ব্যবসায়িক চাহিদা তিনি তরুণদের মতো ভাবতে পারেন। তাই আমার বিশ্বাস উনি এই দায়িত্ব নিলে আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে এই দাবি আদায় করে নিতে পারবো।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয় সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে জ্ঞান ভিত্তিক অর্থনীতির বিকল্প নেই। প্রযুক্তি নির্ভশীল করতে আমাদের যোগ্য স্মার্ট নাগরিক করে গড়ে তুলতে হবে। পরবর্তী ধাপে যেতে আমাদের এক সঙ্গে দুই-তিনটি ধাপ এক লাফে পার হতে হবে।
সংসদ সদস্য জারা মাহবুব নিজেকে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর অংশ উল্লেখ করে বলেন, স্মার্ট সরকারের মধ্যে স্মার্ট স্বাস্থ্য গুরুত্বপূর্ণ অংশ। ডিজিটাইজেশনের মাধ্যমে নারীর স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করার সুযোগ রয়েছে। তাই এই ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ানো দরকার। কিন্তু আমাদের ৯৯৯-এ কাজ করে মাত্র ১৯ শতাংশ নারী।
বিদেশী বিনিয়োগের জন্য সাংস্কৃতিক পরিবেশ নেই বলে অভিযোগ করে অভিনতা সংসদ সদস্য ফেরদৌস আহমেদ বলেন, ডিজিটাল চলচ্চিত্রকে স্মার্ট চলচ্চিত্র হিসেবে গড়ে তুলতে পুরো খাতকে ঢেলে সাজাতে হবে। এই খাতে ১ হাজার কোটি টাকা দিলেও একটি সিনেমা হল হয়নি। এখানে পার্শ্ববর্তী দেশের একজন নায়কের রেম্যুনারেশনের চেয়ে কম বরাদ্দ রয়েছে। মনন বিকাশে এখানে জোর দেয়া দরকার। ভিসিপিয়াব প্রেসিডেন্ট শামীম আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ সালমান ফজলুর রহমান।







